× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে ডায়াবেটিক সমিতির ভুয়া পরিচালক আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ২১:৩০ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ২২:১৮ পিএম

তানজিমুর রহমানের ভুয়া পরিচয়পত্র। ছবি : সংগৃহীত

তানজিমুর রহমানের ভুয়া পরিচয়পত্র। ছবি : সংগৃহীত

ডায়াবেটিক সমিতির পরিচালকের ‘পরিচয়পত্র’ বানিয়ে ওষুধ বিক্রির নামে ডায়াবেটিস রোগীদের সঙ্গে প্রতারণা ও নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগে তানজিমুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তিনি রাজধানীর মিরপুরের বিআইএইচএস হাসপাতালে দন্ত বিভাগের ছবি তুলতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আটক হন। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’ 

পুলিশ জানায়, আটক তানজিমুর রহমান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালকের (প্রশাসন) পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড বানিয়ে ডায়াবেটিস রোগীদের একটি ওষুধ বিক্রি করে আসছিলেন। তিনি ফটোশপ করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের পাশে নিজের ছবি বসিয়ে তার সেই ওষুধ বিক্রির সংবাদ সম্মেলন করছেন বলে তার ফেসবুক পেজে প্রচার করতেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এমন তথ্য পাওয়ার পর সমিতির পক্ষ থেকে তানজিমুরের বিরুদ্ধে ১৫ জানুয়ারি রমনা থানার ওসির কাছে লিখিত অভিযোগ করা হয়। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে পরিচালক (প্রশাসন) নামে কোনো পদ বা পদবির কর্মকর্তা নেই। জনসাধারণের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যেই তানজিমুর রহমান এ পদবি ব্যবহার করছেন।

এ বিষয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক ফরিদ কবির সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার সকালে তানজিমুর আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে মিরপুরের বিআইএইচএস হাসপাতালের দন্ত বিভাগের ছবি তুলতে গেলে বাধার মুখে পড়েন। পরে তিনি হাসপাতালটির দায়িত্বে থাকা ফজলুর রহমানের কাছে অনুমতি নিতে গেলে তার সন্দেহ হয়। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তানজিমুরকে আটক করে মিরপুর থানায় জানায়। মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে আসে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা