× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিএসপিএর সেরা সংগঠক নির্বাচিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ২১:২৩ পিএম

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিএসপিএর সেরা সংগঠক নির্বাচিত

দেশে কাবাডি খেলার প্রসারে অবদানের জন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৩ সালের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার হাবিবুর রহমান। বিএসপিএর সাধারণ সম্পাদক মো. সামন হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ২১ এপ্রিল অনুষ্ঠানে ডিএমপি কমিশনারকে এই পুরস্কার দেওয়া হবে। ডিএমপির উপকমিশার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি বর্তমানে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) নামে পরিচিত। ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে। গত অর্ধশতাব্দীর বেশি সময়ে কয়েকশত ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে এই পুরস্কার।

সেরা সংগঠক হওয়ায় বিএসপিএর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ডিএমপি কমিশনারকে। হাবিবুর রহমান একজন সফল ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সেক্রেটারি এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি তার হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় আবির্ভূত হয়। তার গতিশীল নেতৃত্বে দেশে বাংলাদেশ গেমস, যুব গেমস, জাতীয় কাবাডি প্রতিযোগিতা, আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি, প্রিমিয়ার কাবাডি লীগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ কাবাডি লীগসহ অসংখ্য কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ কাবাডির অবস্থান ৫ম। এছাড়া এশিয়ান কাবাডিতে ৫ম ও সাউথ এশিয়ান কাবাডিতে বাংলাদেশের অবস্থান ৩য়। কাবাডিতে তার অভূতপূর্ব উদ্যোগের কারণে ২০২২ সালে ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে কাবাডি ফেডারেশন শ্রেষ্ঠ ফেডারেশন হিসেবে স্বীকৃতি পায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা