× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাহী সম্পাদক আশফাককে ডেইলি স্টার থেকে অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ২০:১১ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ২০:৫৮ পিএম

সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার। ছবি : সংগৃহীত

সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার। ছবি : সংগৃহীত

গৃহকর্মীর মৃত্যুর মামলায় কারাগারে থাকা দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২ এপ্রিল) ডেইলি স্টারের ইংরেজি ও বাংলা অনলাইন সংস্করণে ‘অব্যাহতির নোটিস’ প্রকাশ করা হয়। নোটিসে বলা হয়, ‘ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিস দেওয়া হয়েছে। এই নোটিস অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।’ 

৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরের আশফাকুল হকের ৯ তলার বাসা থেকে পড়ে মারা যায় প্রীতি উরাং নামে কিশোরী গৃহকর্মী। ১৫ বছর বয়সি গৃহকর্মীর মৃত্যুর তিন মাস পর সৈয়দ আশফাকুল হকের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল ডেইলি স্টার কর্তৃপক্ষ। 

৯ তলা ভবনের নিচে প্রীতি উরাংয়ের মরদেহ পাওয়ার পর স্থানীয়রা হত্যার অভিযোগ করে এলাকায় বিক্ষোভ করে। প্রীতির বাবা লোকেশ উরাং ৭ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এখন কারাগারে আছেন। কয়েক দফায় তাদের জামিন নাকচ হয়েছে আদালতে।

প্রীতি উরাংয়ের ঘটনায় বিচার চেয়ে করা বিভিন্ন সংগঠনের ব্যানারে, মানববন্ধনে ও বিবৃতিতে আশফাককে ডেইলি স্টার থেকে অব্যাহতির দাবি ওঠে। এ নিয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তার অবস্থান তুলে ধরে ব্যাখ্যাও দিয়েছিলেন। ১৬ ফেব্রুয়ারি  মাহফুজ আনাম বলেছিলেন, ‘এ বিষয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় আছি।’

এর আগে ২০২৩ সালের ৬ অগাস্ট ওই বাসা থেকে পড়ে যায় ৭ বছর বয়সি শিশু গৃহশ্রমিক ফেরদৌসী। প্রাণে বাঁচলেও তার শারীরিক অবস্থা এখনও ভালো নয়। ওই ঘটনায় মামলা হলেও সৈয়দ আশফাক ও তার স্ত্রী মামলা থেকে অব্যাহতি পেয়ে গেছেন ২ লাখ টাকায় মীমাংসার মাধ্যমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা