× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি কর্মচারীদের অনিয়ম দুর্নীতি গ্রহণযোগ্য নয় : তথ্যসচিব

বাসস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ২১:৪৮ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ২১:৫৫ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ছবি: বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ছবি: বাসস

সরকারি কর্মচারীদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা ও সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণের চিত্র সভাকক্ষে তুলে ধরেন। 

সচিব হুমায়ুন কবীর দপ্তরগুলোর কর্ম বিবরণ দেখেন এবং কর্মক্ষেত্রে জনবলের স্বল্পতা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন। 

তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তথ্যখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন জনগণকে উপকৃত করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দপ্তরগুলোর প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা