× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলক্ষেতে নিহতের মোবাইল নিল চোর, স্বজনদের খুঁজছে পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ২৩:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লেগে মো. কাউসার নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডের আউটলেটে বিআরটিসি সামনে এ দুর্ঘটনা ঘটে। 

খিলক্ষেত থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

খিলক্ষেত থানার এসআই সাবরিনা রহমান মৈরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, ওই ব্যক্তি উত্তরার দিকে যাচ্ছিল।  মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ  হারায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সঙ্গে থাকা কাজগপত্রে থাকা নাম পাওয়া গেছে। বাড়ি চাঁদুপুরে। তবে ঢাকায় কোথায় থাকতেন, কী করতেন সেই পরিচয় রাত সাড়ে ৭ টা পর্যন্ত পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই ব্যক্তির মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পুলিশ ফোন দিলে একজন রিসিভ করেন। পরে পুলিশ পরিচয় পেয়ে লাইন কেটে দিয়ে ফোনটি বন্ধ করে দেয়। ফোনটি পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের পাওয়া সহজ হতো। 

এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে বলেও জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা