× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় অটোরিকশাচালক নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৬:৪৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৭:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালের দিকে কাজলার পাড় লাল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের খালাতো ভাই মো. শহিদুল ইসলাম জানান, আমার ভাই ব্যাটারি চালিত অটোরিকশাচালক ছিলেন। সোমবার সকালের দিকে কাজলার পাড় লাল মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা  তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তারা যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকতেন। নিহত মমিন গাইবান্ধার হাট লক্ষ্মীপুরে মন্দির ভাটা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।  

ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা