× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর নির্দেশে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করি : নিখিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৯:৪৯ পিএম

মিরপুরের রুপনগরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সংগৃহীত ফটো

মিরপুরের রুপনগরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সংগৃহীত ফটো

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করি।

শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের রুপনগর মডেল একাডেমী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা কি পেলে, আর কি পেলে না, সেটা বড় কথা না। জনগণ কি পেল, সেটা বড় কথা। তার সে কাজ করে যাচ্ছি।

এই আয়োজনের রুপনগরস্থ কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানিয়ে এই সাংসদ বলেন, আপনারা এত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

এ সময় ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোটপ্রদান করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

রুপনগর বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি লায়ন মো. আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তফাজ্জেল হোসেন টেনুসহ স্থানীয় আওয়ামী লীগীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা