× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হানিফ ফ্লাইওভারে অটোরিকশা থেকে রক্তাক্ত চালকের লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৩:৪৫ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৩:৫৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। 

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে তার বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এক পথচারী অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সৌরভ জানান, হানিফ ফ্লাইওভারের ওপরে দ্রুতগামী একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাচালক রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা