প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৪:০৬ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৪:৪৮ পিএম
রাজধানীর গেন্ডারিয়ায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে মৃত্যু হয় তার।
গেন্ডারিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল কাদের প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালের দিকে খবর পেয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে মৃত্যু হয় তার।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। গাড়িটির পরিচয় জানা যায়নি।