× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাত ভেঙে হাসপাতালে আফরোজা আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১৮:০২ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১৮:৩২ পিএম

বৃহস্পতিবার ভোর রাতে অজু করতে বাথরুমে গিয়ে পা পিছলে মেঝেতে পড়ে যান আফরোজা আব্বাস। এতে গুরুতর আহত হন এবং ডান হাত ভেঙে যায়।

বৃহস্পতিবার ভোর রাতে অজু করতে বাথরুমে গিয়ে পা পিছলে মেঝেতে পড়ে যান আফরোজা আব্বাস। এতে গুরুতর আহত হন এবং ডান হাত ভেঙে যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বৃহস্পতিবার ভোর রাতে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে যান। এতে গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়।

শামসুদ্দিন বলেন, এভারকেয়ার হাসপাতালের অর্থপেডিক সার্জন অধ্যাপক এম আলীর নেতৃত্বে চিকিৎসকেরা আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক এম আলীর তত্ত্বাবধানে আছেন।

চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে আফরোজা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কয়েক মাস আগেও আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে যায়। ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা