প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৪:২৬ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৫:১৭ পিএম
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় চকবাজার কামালবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো
রাজধানীর চকবাজার কামালবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর একটার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।