× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১১:৪২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. কফিল উদ্দিন নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী আরিফ মেহেদী জানান, কফিল উদ্দিন আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কলাপাড়ায়।

তিনি বলেন, ‘সকালের দিকে ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা