× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অটোরিকশা চালকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ০৯:৫৩ এএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১০:৫৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মফিজ নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মার্চ) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মফিজ টাঙ্গাইল সদরের রাঙ্গাচিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সিএনজি অটোরিকশার মালিক আল আমিন বলেন, ‘মফিজ আমার গাড়িটি ভাড়ায় চালাতেন। রবিবার রাতে ধোলাইপাড় গোলচত্বরে এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দিয়ে জানান আমার গাড়ির ড্রাইভার নাকি সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছে। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান মফিজ আর বেঁচে নেই।’

তিনি আরও বলেন, ‘আমার ধারণা প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে ফেলে রেখে গেছে। চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় গাড়িটি নিয়ে যেতে পারেনি তারা।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা