× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৪:৪৩ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৫:৪২ পিএম

গ্রেপ্তার আনসার আল ইসলামের দুই সদস্য। ছবি : প্রবা

গ্রেপ্তার আনসার আল ইসলামের দুই সদস্য। ছবি : প্রবা

রাজধানীর কদমতলী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কদমতলী থানা এলাকায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম অভিযান চালিয়ে রবিবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন। 

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা অনলাইনে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শোনে। বিভিন্ন উগ্রবাদী অডিও, ভিডিও দেখে ও বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। পরে আনসার আল ইসলামের সদস্য হয়ে কথিত জিহাদি কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়া শুরু করে।

জঙ্গি সংগঠনের একজন শীর্ষস্থানীয় পলাতক সদস্য মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ও তার আশেপাশে এলাকায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রিক্রুটার হিসেবে কাজ করে। মূলত তার মাধ্যমেই তারা এই সংগঠনে যোগদান করে বলে জানায় কাউন্টার টেরোরিজম। 

এ সংগঠনের সদস্যরা বিভিন্ন পন্থায় সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকারবিরোধী পোস্ট করে সংগঠনের প্রচার-প্রচারণা চালাতেন বলেও জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধানবিরোধী প্রচারণার মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে তথাকথিত জিহাদে যোগদান করতে উদ্বুদ্ধ করে যাচ্ছে। ঘটনার দিন গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তরা রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করার জন্য কদমতলীতে জমায়েত হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা