× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোলাইপাড়ে ছুরিকাঘাতে যুবক খুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২২:০৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় ফুটওভার ব্রিজের নিচে ছুরিকাঘাতে মো. শান্ত নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মো. হোসাইন নামের আরেক যুবক আহত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে শান্তকে রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত মো. শান্ত কুমিল্লার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পশ্চিম ধুলাইপার এলাকায় থাকেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। আহত হোসাইন ধোলাইপাড় আলী হোসেন সড়ক এলাকার বাবলু মিয়ার ছেলে। তিনি ধোলাইপাড়ে মুদির ব্যবসা করেন।

দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. রাব্বি জানান, দুর্বৃত্তরা তাদের দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠান। এখানে জরুরি বিভাগে নিয়ে এলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোসাইন জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান. মরদহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা