প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৭:০৭ পিএম
শাহবাগ থানা ভবনের পেছনে রাখা জব্দ পরিত্যক্ত গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : ফায়ার সার্ভিসের সৌজন্যে
রাজধানীর শাহবাগ থানা ভবনের পেছনে রাখা ডাম্পিং বা জব্দ পরিত্যক্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় বেলা ৩টা ২০ মিনিটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা পৌনে ৩টায় শাহবাগ থানার পেছনে জব্দ করা পুরোনো গাড়িতে আগুন লাগার খবর পাই। ৩টার কিছু সময় আগে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।