× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেইলি রোডে আগুনের ঘটনায় পুলিশ সপ্তাহের অনুষ্ঠান বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৮:১৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ২১:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি অগ্নিকাণ্ডের পরপরই রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের চলমান অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশপ্রধান হতাহতদের দেখতে গভীর রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।

এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুক্রবারের (১ মার্চ) মতবিনিময় সভা বাতিল করা হয়েছে। সাধারণত এ মতবিনিময় সভার পাশাপাশি পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গেট টুগেদার হয়ে থাকে। 

গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ শুরু হয়। পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতা ছিল ৩ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বুয়েটে পড়ুয়া কন্যাও অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। 

আইজিপি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত ও চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা