× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিএসসির ফুটপাথ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির টিএসসির ফুটপাথ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া নবজাতকের বয়স আনুমানিক এক দিন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এলাকার ফুটপাথ থেকে একটি ছেলে নবজাতকের উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অসৎ উদ্দেশ্যে কে বা কারা নবজাতকটিকে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এখানে ফেলে যায়। আমরা সিসি ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা করছি। 

এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা