× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাল দখলের অভিযোগ

আবাসন কোম্পানির অফিস ভেঙে দিল রাজউক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৬ এএম

আবাসন কোম্পানির অফিস ভেঙে দিল রাজউক

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে মিলিনিয়াম হাউজিংয়ের অফিস ভবন, ওয়াচ টাওয়ার এবং খাল ভরাট করে নির্মিত শতরূপা হাউজিংয়ে অফিসসহ বেশকিছু স্থাপনা ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা ভাঙ্গা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় হাউজিং কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউকের অনুমোদন গ্ৰহন বাধ্যতামূলক। কিন্তু এসব স্থাপনা নির্মাণে রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। তাছাড়া জলাধার আইন লঙ্ঘন করে মিলিনিয়াম সিটি ও শতরূপা হাউজিং বিল ও রেকর্ডীয় খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে বলে জানান রাজউক কর্মকর্তারা। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে হাউজিং কোম্পানিগুলোর মালিক পক্ষ পালিয়ে যাওয়ার কারণে তাদের বিরুদ্ধে তাতক্ষনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে ৭ দিনের মধ্যে সংশ্লিস্ট সকল অবৈধ দখলকারীকে নিজ উদ্যোগে সকল স্থাপনা ও বালু অপসারণ করে খাল দখলমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে এই এলাকায় নির্মাণাধীন তিনটি ভবনের আংশিক অপসারণসহ দুটি ভবনের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। আরও পাঁচ ভবনের মালিক নির্মাণ কাজ বন্ধ রাখবেন এবং রাজউকের অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করবেন মর্মে মুচলেকা দেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার, জোন-৫-এর পরিচালক মো. হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, সহকারী নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ হাসিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা