× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনাইটেডের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি, ডিবিতে শিশু আয়ানের বাবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৩ পিএম

আয়ান আহমেদ। ছবি : সংগৃহীত

আয়ান আহমেদ। ছবি : সংগৃহীত

ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় আসামিদের আইনের আওতায় আনতে ডিবি কার্যালয়ে গেছেন আয়ানের বাবা শামীম আহমেদ। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। 

আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে থানা পুলিশও আসামিদের গ্রেপ্তর করছে না। আসামিরা বহালতবিয়তে অফিস করছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অব্যাহতিও দেয়নি। পুলিশও তাদেরকে ধরছে না। 

তিনি বলেন, এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। হারুন সাহেবের কাছে লিখিত অভিযোগ করবো। ডিবিই আমাদের শেষ ভরস্থাল। আশা করি আসামিদেরকে ডিবি গ্রেপ্তার করবে।

গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার জন্য অজ্ঞান করা হয়েছিল শিশু আয়ান আহমেদকে। খতনা করানোর পর ১১ ঘণ্টায়ও তার সংজ্ঞা না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয়। সাত দিন সেখানে থাকার পর গত ৭ জানুয়ারি আয়ানকে মৃত ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা