× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর দক্ষিণখানে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত তিন মাদ্রাসা শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩২ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আশকোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলেন রবিউল ইসলাম, মো. জুনায়েদ ও ওমর ফারুক।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে তিন ছাত্র একটি মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল ওমর ফারুক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশকোনায় পৌঁছালে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কে ছিটকে পড়ে তারা।

তিনি বলেন, তিনজনের মধ্যে রবিউল ঘটনাস্থলেই মারা যায়। অন্য দুজনকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদের মৃত্যু হয়। অবস্থার অবনতি হওয়ায় ফারুককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সেও মারা যায়।

ওমর ফারুকের বাবা রাজন মিয়া জানান, আমার ছেলে রূপগঞ্জে মাহাদু সুন্নাহ মাদ্রাসার কিতাবখানার শিক্ষার্থী। বিকালের দিকে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে যায়। পরে আমার কাছে খবর আসে ওরা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছে। পরে ছেলেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা