প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৬ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৪ পিএম
নিহত মো. রেদোয়ান ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সড়কের রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. রেদোয়ান পুরান ঢাকা সূত্রাপুরের ডালপট্টি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে। তার বয়স আনুমানিক ১৮ বছর। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজের নামটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রেদোয়ানের প্রতিবেশী মো. বিশাল জানান, বন্ধুদের সঙ্গে মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় রেদোয়ান। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে মো. রেদোয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।