প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫২ পিএম
ফাইল ছবি
সাময়িক বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটর দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন বিকাল ৫টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (বিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানান, মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেট্রোরেল দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ার কথা। না খুললে পুশ বাটনে ক্লিক করতে হয়। এক যাত্রীর ভুলের কারণে ওই দরজা আর খোলেনি। পরে উত্তরা থেকে টেকনিক্যাল পার্সন এসে সমস্যার সমাধান করেছেন। এরপর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এর আগে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।