× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ট্রেন চলাচল ১ ঘণ্টা বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫১ পিএম

কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশের রেললাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্রেন পড়ে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। ছবি : আরিফুল আমিন

কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশের রেললাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্রেন পড়ে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। ছবি : আরিফুল আমিন

নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেন রেললাইনে পড়ে রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ক্রেনটি সরিয়ে নেওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গত বছরের ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা