× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের শাস্তি দাবি প্রীতি উড়ানের বাবা-মার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৪ পিএম

ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

ঢাকার মোহাম্মদপুরে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় শিশু গৃহকর্মী প্রীতি উড়ান হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সৈয়দ আশফাকুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত প্রীতি উড়ানের বাবা-মা। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রীতি উড়ানের পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রীতির বাবা-মা বলেন, আমাদের মেয়েকে নির্মমভাবে অষ্টম তলা থেকে ফেলে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

প্রীতি উড়ানের হত্যার ঘটনায় জড়িত সৈয়দ আশফাকুল হককে সমর্থন দেওয়ার জন্যে ডেইলি স্টারের নিবন্ধন বাতিলের দাবি জানান উপস্থিত বক্তারা। 

৬ ফেব্রুয়ারি ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের অষ্টম তলার ফ্ল্যাট থেকে পড়ে নিহত হয় শিশু গৃহকর্মী প্রীতি উড়ান। এ ঘটনায় গ্রেপ্তার হন সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রীতির বাবা লুকেশ উরাং, মা নমিতা উরাং, চাচাতো বোন কবিতা উরাং, শংকর তাতী, রবি উরাং, শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম, মিন্টু শেখ, তাইজউদ্দীন রনি,  অ্যাডভোকেট এম রহমানসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও সাধারণ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা