× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইল শাড়ির জিআই পেতে অসত্য তথ্য দিয়ে আবেদন করেছে ভারত : দেবপ্রিয় ভট্টাচার্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৯ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩০ পিএম

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. দেবপ্রিয় ভট্টাচার্যের। প্রবা ফটো

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. দেবপ্রিয় ভট্টাচার্যের। প্রবা ফটো

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেতে ভারতের করা আবেদনে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘ভারতের আবেদনে বলা হয়েছে হিন্দুরা ভারতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল শাড়িও নিয়ে যায়। আসলে তাদের এ তথ্য সত্য নয়। প্রচুর মুসলমান তাঁতি টাঙ্গাইলে রয়েছে, যারা শাড়ির কাজ করে। ভারতের আবেদনে তথ্যের অপব্যবহার ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রতি সপ্তাহে ৫০ হাজার শাড়ি ভারতে যাচ্ছে। তারা যদি আমাদের শাড়ি তৈরি করে তবে আমাদের ঐতিহ্যগত সুনাম নষ্টের পাশাপাশি আর্থিক ক্ষতিও হচ্ছে। এতে আমাদের কাপড়, আমাদের তাঁতি, আমাদের মিল ক্ষতিগ্রস্ত হবে।’ 

তিনি আরও বলেন, ‘এখনও আমার মনে হয় সময় আছে। আইনি প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। মানুষকে থামানোর জন্য কিছু না করে সরকারকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে। ভারতে হয় এটাকে বাতিল করতে হবে, না হয় সংশোধন করতে হবে। ফেসবুক পেজ থেকে কিছু সরিয়ে ফেলা মানেই তো অন্তর্ভুক্তি সরে গেছে তা নয়। একটা দুর্ঘটনা ঘটেছে, তার মাধ্যমেই শিখতে হবে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর কী কী পণ্য আছে সেগুলো খতিয়ে দেখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা