× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নিতেন ‘শিল্পপতির ছেলে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৩ পিএম

পর্নোগ্রাফি আইনে এহসান আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। প্রবা ফটো

পর্নোগ্রাফি আইনে এহসান আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। প্রবা ফটো

নিজেকে শিল্পপতির ছেলে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দায়ে এহসান আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) তাকে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শৈলী (ছদ্মনাম) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্রী এবং বর্তমানে ইংলিশ লিটারেচারে স্নাতকে অধ্যয়নরত। তার সঙ্গে এহসানের ফেসবুকের মাধ্যমে পরিচয়। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় ফোনালাপ ও ভিডিও চ্যাটিং হতো তাদের। এহসান নিজেকে কানাডা থেকে পিএইচডি ডিগ্রিধারী ও শিল্পপতির সন্তান বলে পরিচয় দিত। গুলশানে একাধিক বাড়ি ও গাড়ির মালিক পরিচয়ে বিয়ের জন্য প্রলুব্ধ করে শৈলীর ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নেয় সে। কিছু দিন পর শৈলীর কাছে মোটা অংকের অর্থ দাবি করে। টাকা দিতে অপারগতা জানালে ছবি ও ভিডিও এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এর পর থেকে তিন বছর ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এহসান। একপর্যায়ে শৈলী পর্নোগ্রাফি আইনে ডিএমপির মুগদা থানায় মামলা করলে আমরা ওই প্রতারককে গ্রেপ্তার করি।’

অতিরিক্ত কমিশনার বলেন, ‘ডিবি বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে নিজেদের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সচিব, বড় ব্যবসায়ীর সন্তান দাবি করে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টাকা আত্মসাৎকারী বেশ কয়েকজন প্রতারককে গ্রেপ্তার করেছে। এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বাড়ি গাড়ি আছে শুনেই বিভ্রান্ত হয়ে প্রেমের ফাঁদে পড়া যাবে না। যাচাই করে নিতে হবে। কারণ এসব অভিজাত এলাকায় বাড়ি ভাড়াও পাওয়া যায়। শুধু বাড়ি নয়, গাড়ি কিংবা মিথ্যা পরিচয়ের প্রলোভনেও পড়া যাবে না। আর নিজেকে নিরাপদ রাখতে কোনো ধরনের গোপন ভিডিও বা ছবি প্রেমিককে দেওয়া যাবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা