× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ক্র্যান পড়ে শ্রমিক নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ক্র্যান পরে শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তেজগাঁওয়ে নাখালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. শামিম মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানা নগরকান্দা এলাকার বাসিন্দা। তিনি তিন বছর সেখানে শ্রমিক হিসেবে কাজ করেন।

তেজগাঁও থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাখালপাড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় ওপর থেকে ক্র্যান ছিঁড়ে শামিম মিয়ার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা