প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ক্র্যান পরে শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তেজগাঁওয়ে নাখালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. শামিম মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানা নগরকান্দা এলাকার বাসিন্দা। তিনি তিন বছর সেখানে শ্রমিক হিসেবে কাজ করেন।
তেজগাঁও থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নাখালপাড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় ওপর থেকে ক্র্যান ছিঁড়ে শামিম মিয়ার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এসআই আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।’