× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘সেইফ ফুড কার্নিভাল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৭ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৯ পিএম

রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কর্মকর্তারা। প্রবা ফটো

রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কর্মকর্তারা। প্রবা ফটো

দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে সেইফ ফুড কার্নিভাল। আগামী ৮ থেকে ১০ ফেব্রুয়ারি রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার এ তথ্য জানান। বিএফএসএ- এর সদস্য নাজমা বেগম ও ড. মোহাম্মদ শোহেব এবং সচিব আব্দুল নাসের খান এসময় উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কার্নিভাল সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। এতে অংশ নেবে দেশের ৭০টি প্রতিষ্ঠান।

আব্দুল কাইয়ুম সরকার বলেন, ‘বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে কী ধরনের নিরাপত্তা বজায় রাখে, তা জনসাধারণকে অবহিতকরণ এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্ত:সমন্বয় বাড়াতে এ আয়োজন।’

তিনি আরও বলেন, ‘গত ৫ বছরে বিএফএসএ দেশের ৫৩ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। তাছাড়া আমাদের কল সেন্টারে চলতি বছর এখন পর্যন্ত ৩৭৬টি অভিযোগ পাওয়া গেছে। তার মধ্যে ২২৩টি সমস্যার সমাধান করা হয়েছে। ৪৩টি প্রসেসিংয়ে আছে, ৭২টি নতুন অভিযোগ এসেছে। তাছাড়া সুনির্দিষ্ট কোনো কারণ না পাওয়ায় ৩১টি অভিযোগ নাকজ করে দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, কার্নিভালে প্রথম দিন থাকছে বিভিন্ন এলাকার খাবার নিয়ে আঞ্চলিক বিতর্ক, গম্ভীরায় নিরাপদ খাদ্যবিষয়ক বার্তা প্রদান ও সাস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় দিন থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডমিনোজ পিৎজা কর্তৃক লাইভ পিৎজা প্রদর্শনী, আন্তর্জাতিক কুইজিন প্রদর্শনী, ম্যাজিক শো, চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে নিরাপদ খাদ্যবিষয়ক সেলিব্রিটি বার্তা, সাংস্কৃতিক পরিবেশনা ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় জিআই পণ্য এবং অর্গানিক ফুডের ভূমিকা নিয়ে সেমিনার। শেষদিন থাকছে পিঠা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, কুইজিন প্রদর্শনী, বিশেষ আকর্ষণ, পুতুল নাচ।

আরও জানানো হয়, অংশগ্রহণকারী বৃহৎ শিল্পপরিবারগুলোর মধ্যে রয়েছে আকিজ, প্রাণ, কোকাকোলা, ফিনলে, বেঙ্গলমিট, ইউনিলিভার, নেসলে, ডমিনোজ, আবুল খায়ের, স্কয়ার গ্রুপ। 

মিষ্টান্ন প্রতিষ্ঠানের মধ্যে থাকছে বনফুল, ওয়েলফুড, প্রিমিয়াম সুইটস, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, বনলতা সুইটস, ভাগ্যকূল, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, সুমিস হট কেক, ননী। ফাইভ স্টারের মধ্যে হলিডে ইন, ইন্টারকন্টিনেন্টাল, ক্রাউন প্লাজা, প্যান প্যাসিফিক, ঢাকা রিজেন্সী, হোটেল আমারি থাকছে।

ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কক্সবাজারের শালিক, মুক্তাগাছার মন্ডা, রাজশাহীর কালাই, কুমিল্লার মাতৃভান্ডার, বগুড়ার দই, চট্টগ্রামের মেজবান প্রভৃতি। রেস্টুরেন্টের মধ্যে কেএফসি, পিজ্জজ্জা হট, হারফি, বার্গার কিং, সুলতানস ডাইন, কাচ্চি ভাই। এ ছাড়াও থাক‌বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠান বি‌ভিন্ন খাবার। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা