× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ, সম্পাদক আমানত ও সহসভাপতি আল আমিন

প্রবা (মেডিকেল) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৭ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৮ পিএম

সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সৈয়দ আমানত আলী ও সহসভাপতি কাজী শফিকুল ইসলাম আল আমিন। প্রবা ফটো

সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সৈয়দ আমানত আলী ও সহসভাপতি কাজী শফিকুল ইসলাম আল আমিন। প্রবা ফটো

ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির (ডিএমআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির মাসুদ রানা। এছাড়া সাধারণ সম্পাদক যমুনা টিভির সৈয়দ আমানত আলী ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের কাজী শফিকুল ইসলাম আল আমিন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির হাফেজ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক ঢাকা নিউজের জহিরুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক কালের নিউজ২৪ ডটকমের জীবন মিয়া, অর্থ সম্পাদক দৈনিক আমার বার্তার জাহাঙ্গীর আলম শাহীন, নারী বিষয়ক সম্পাদক দৈনিক ঢাকা টাইমসের আহমেদ মুন্নি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দৈনিক অগ্রসরের ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াসমিন আক্তার রোদেলা।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন- নয়া দিগন্তের শামীম হাওলাদার, আতিকুল ইসলাম, খন্দকার বেনজির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হোসেন, সিরাজাম মনিরা, নাজমুল হোসাইন সাগর ও সোনিয়া আক্তার কারিবা।

এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। এই কমিটি ঘোষণা করেন ঢাকা জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শামীম হাওলাদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা