× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ মেট্রোরেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১০ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

হঠাৎ মেট্রোরেল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছবি : আরিফুল আমিন

হঠাৎ মেট্রোরেল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছবি : আরিফুল আমিন

কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।  রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস পুনরায় চালু করা হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা