× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে ব্রিটিশ পাঁচ এমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫১ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ব্রিটিশ পাঁচ এমপি। প্রবা ফটো

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ব্রিটিশ পাঁচ এমপি। প্রবা ফটো

ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের (হাউস অফ কমন্স) পাঁচজন এমপি। গত ২৯ জানুয়ারি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি বীরেন্দ্র কুমার শর্মার নেতৃত্বে বাকি এমপিগণ মন্দির পরিদর্শনে অংশগ্রহণ করেন। 

এ সময় আন্তর্জাতিক সংগঠন ‘আমরা গর্বিত’ সনাতনীর সভাপতি ব্যারিস্টার পল্লব আচার্যের প্রতিনিধিত্বে সহসভাপতি ব্যারিস্টার কেয়া সেন, সাধারণ সম্পাদক রুপন চন্দ্র মোদক, সাংগঠনিক সম্পাদক  শিবু চক্রবর্তীর সঙ্গে ব্রিটিশ এমপির শুভেচ্ছা বিনিময় হয়। 

উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্যদের ফুল, পবিত্র শ্রীমদ্ভগবদগীতা উপহার হিসেবে প্রদান করা হয়। 

এ সময় ব্রিটিশ এমপি বীরেন্দ্র কুমার শর্মা ব্রিটিশ এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও বেশি সৌহার্দ্যপূর্ণ করার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশের উন্নয়নে ব্রিটিশ সব সময় পাশে থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। 

ব্রিটিশ এমপিগণ উক্ত অনুষ্ঠান আয়োজনের জন্য যুক্তরাজ্য প্রবাসী রতন বিশ্বাসের প্রশংসা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা