× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্র্যাব নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ২২:০৪ পিএম

ক্র্যাব কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : ছবি : সংগৃহীত

ক্র্যাব কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  বুধবার (৩১ জানুয়ারি) এই সাক্ষাতে মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের পরিচয় তুলে ধরেন নেতারা। 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ বাসভূমি করতে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি, সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের জান-মালের নিরাপত্তায় অতন্দ্রপ্রহরী হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে সাংবাদিকরাও কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ক্রাইম রিপোর্টারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনেক ক্লু-লেস অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখছেন। আমি সাংবাদিকতা পেশাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি।’ 

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বাংলাদেশের আইনশৃঙ্খলা ও বাজারশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ক্র্যাবের রেজিস্ট্রেশন পাওয়ার বিষয়ে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আলমগীর হোসেন, সিনিয়ার তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু, ক্র্যাবের সহসভাপতি শাহীন আব্দুল বারী, যুগ্ম সম্পাদক দীপন দেওয়ান, অর্থ সম্পাদক হয়লাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজি, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা