× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৪:৪৯ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৫:৩৬ পিএম

বুধবার থেকে নবম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু।

বুধবার থেকে নবম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু।

বেসরকারি সংগঠন অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে দেশে নবমবারের মতো আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই সম্মেলন বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলন শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

রবিবার (২১ জানুয়ারি) অ্যাকশন এইড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রাজধানী ঢাকার গুলশান-২-এর সিক্স সিজন হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার সম্মেলনের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘পানি, নদী এবং জলবায়ু পরিবর্তন : সহিষ্ণুতার ক্ষেত্র নির্মাণ।’

এতে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পানির ন্যায্যতা এবং নদী ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো এবং সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নারী, পুরুষ, যুবগোষ্ঠী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক ও অনুশীলনকারীদের একত্রিত করতে সহায়তা করবে। তা ছাড়া পূর্ববর্তী আটটি আন্তর্জাতিক পানি সম্মেলনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সম্মেলনটি অর্থপূর্ণ বিকল্পগুলোর সুপারিশ করবে। যাতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পানির ন্যায্যতা সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা