× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালাস চেয়ে বরখাস্ত ডিআইজি বজলুর রশীদের আপিল

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১২:১৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১২:২৯ পিএম

কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত ডিআইজি বজলুর রশীদ।

কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত ডিআইজি বজলুর রশীদ।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দণ্ডিত কারা অধিদপ্তরের বরখাস্ত ডিআইজি বজলুর রশীদ দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন। পাশাপাশি জামিনের আবেদনও করেছেন তিনি। 

বুধবার (২ নভেম্বর) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চে এ আপিল করা হয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

গত ২৩ অক্টোবর ৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের দায়ে কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। 

এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। 

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন। 

২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা