× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফকিরাপুলের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর ফকিরাপুলের তাজমহল আবাসিক হোটেল থেকে মো. নাজমুল হক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাজমহল হোটেলের দ্বিতীয় তলার দুই নম্বর রুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে নাজমুল হককে মৃত ঘোষণা করেন।

নাজমুল হক নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার কুতুবপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে। তিনি গার্মেন্টসের জুট কাপড়ের ব্যবসা করতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ফকিরাপুলের আবাসিক হোটেল তাজমহলের দ্বিতীয় তলার দুই নম্বর রুম থেকে অচেতন অবস্থায় তাকে  উদ্ধার করি।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসআই বলেন, হোটেলের রেজিস্ট্রি খাতা থেকে জানতে পারি ওই ব্যবসায়ী গত ১১ জানুয়ারি থেকে দ্বিতীয় তলার দুই নম্বর কক্ষে ওঠেন। পেশায় তিনি গার্মেন্টসের জুট কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আমরা তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ জানার জন‍্য মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা