× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা-গান ও স্মৃতিচারণে গোলাম মোহাম্মদ ইদুকে স্মরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ২০:৩৬ পিএম

কবিতা-গান-আলোচনা ও স্মৃতিচারণে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, শিল্পী গোলাম মোহাম্মদ ইদুকে স্মরণ করল উদীচী শিল্পীগোষ্ঠী। প্রবা ফটো

কবিতা-গান-আলোচনা ও স্মৃতিচারণে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, শিল্পী গোলাম মোহাম্মদ ইদুকে স্মরণ করল উদীচী শিল্পীগোষ্ঠী। প্রবা ফটো

কবিতা-গান-আলোচনা ও স্মৃতিচারণে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, শিল্পী গোলাম মোহাম্মদ ইদুকে স্মরণ করল উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শোকসঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। উদীচীর শিল্পীরা সম্মেলিত কণ্ঠে পরিবেশন করেন ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ এবং ‘সংগ্রাম থেমে গেছে বলে কে, বলে কে’ গান দুটি। এরপর ইদুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল আলম। আলোচনা করেন প্রয়াত ইদুর সন্তান আনিসুল কবির অসীম, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঘাতক দালাল নির্মূল কমিটির ম. হামিদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা আব্দুল মালেক, ছড়াকার আখতার হুসেন, প্রাবন্ধিক মফিদুল হক, মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম এবং উদীচীর সহ-সভাপতি মাহমুদ সেলিম।

স্মরণ সভায় বক্তারা বলেন, আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ারও প্রায় এক দশক আগে শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। পরে ১৯৬৮ সালে উদীচী আনুষ্ঠানিক প্রতিষ্ঠাকালে তিনি প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। পরে সভাপতির দায়িত্বও পালন করেন। উদীচীর সব বয়সী শিল্পী-কর্মীর জন্যই তিনি প্রকৃত অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি যে অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ বিনির্মাণের আদর্শকে ধারণ করে আজীবন লড়াই করে গেছেন, সেই আদর্শ প্রতিষ্ঠায় উদীচী অবিচল থাকবে। 

আলোচনার মধ্যে ইদুর পছন্দের গান এবং আবৃত্তি পরিবেশন করেন উদীচীর এবং আমন্ত্রিত শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন মায়েশা সুলতানা ঊর্বি এবং জয়া সেন গুপ্তা। দলীয় আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। 

সভা সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সন্ধ্যায় ইদুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। 

গোলাম মোহাম্মদ ইদু গত বছরের ২২ ডিসেম্বর বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা