× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১৪:২৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা দণ্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধী মারা গেছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে মো. শমসের ফকির নামে ওই ব্যক্তি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

আমৃত্যু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী শমসের ফকির কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী কারাবন্দি হিসেবে ছিলেন। তার  হাজতি নম্বর ৯২০০/১৮।

কারারক্ষী আনিছ বলেন, শমসের সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা