× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচ্ছিন্ন ঘটনা তাৎক্ষণিকভাবে সামাল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী : ডিবিপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৬:৫২ পিএম

আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ। প্রবা ফটো

আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ। প্রবা ফটো

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, ঢাকাসহ সারা দেশে অনেকগুলো কেন্দ্র। দুয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তারপরও সব জায়গায় পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি গোয়েন্দা পুলিশ আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, ‘মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়েছে এবং তারা ভোটকেন্দ্রে যাচ্ছে। উত্তরা, ওয়ারী, লালবাগ, রমনা ডিভিশন ঘুরে আমি ভোট দিলাম তেজগাঁও ডিভিশনে। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই, সবাই ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছে। নির্বাচনে একটু সামান্য ঘটনা ঘটতেই পারে। নির্বাচন সুষ্ঠু ও নিরক্ষপেক্ষভাবে হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা দেশে অনেকগুলো কেন্দ্র। সেখানে দুয়েকটি জায়গায় সাধারণভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। ইউনিয়ন পরিষদ বা যেকোনো নির্বাচনে ঘটনা ঘটতে পারে। এটা জাতীয় নির্বাচন, ঘটনা ঘটতেই পারে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তারপরও সব জায়গায় পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি  আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা