× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সমাজের জন্য তরুণদের সমতার দৃষ্টি গড়ে তুলতে হবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ২১:০৪ পিএম

‘সমাজের জন্য তরুণদের সমতার দৃষ্টি গড়ে তুলতে হবে’

বৈশ্বিকভাবে নারীর অধিকার স্বীকৃত হয়েছে, অনেক আইনও হয়েছে। তবে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনও অনেক বাধা আছে বলে মনে করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। 

এমন পরিস্থিতিতে সমাজকে গড়তে সমাজ সম্পর্কের নতুনভাবে অধ:স্তনতার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তরুণদের সমতার দৃষ্টি গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

সোমবার (২৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘নারী অধিকার: তরুণের ভাবনা' শীর্ষক সভাটি তরুণদের জন্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, মহিলা পরিষদ নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় ৫২ বছর কাজ করছে। যুগ যুগ ধরে সভ্যতার বিকাশ হলেও অর্ধেক জনগোষ্ঠীর নারীকে অধিকার প্রতিষ্ঠায় আমরা এখনো পিছিয়ে। দীর্ঘ নারী আন্দোলনের ফলে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় নারী পুরুষের সমতা কেন্দ্রে পরিণত হয়েছে।

সভায় বক্তারা বলেন, নারী নেতৃত্বের কোনো বিকল্প নেই। নারী অধিকার নিয়ে আজও আন্দোলন করে যেতে হচ্ছে। যার সূচনা হয় বেগম রোকেয়ার হাত ধরে। বিভিন্ন পর্যায়ে নারীরা নিজ নিজ জায়গায় সফল হলেও নারীর অধিকার আদায়ের আন্দোলন এখনো চলমান। পরিবারে বা সমাজে নারীর প্রতি আচরণ ভিন্ন রকম। সহিংসতার জন্য দোষারোপ করা হয় নারীকে। এখন নারীরা নেতৃত্বের পর্যায়ে কাজ করতে পারছেন। এটা আগামীর জন্য শুভবার্তা। তবে উল্টো পিঠ আছে। এমন যেন না হয় বাসায় অল্পবয়সী কাজের মেয়ে আছে। সমতার জায়গা যেন সকলে বুঝতে পারে।

সংগঠনের সম্পাদক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় সভায় তরুণদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনা বাশার অনি, রাফিদ আল আজোয়াদ, অ্যাডভোকেট কাকলী মৃধা, সংগীতা ইমাম, জিনাত রেহানা, মো. সাজিদ তামজিদ, সাফ গেমসে সাতারে প্রথম স্বর্ণ বিজয়ী মাহফুজা খাতুন শিলা, শিক্ষার্থী নিথি, মনসুরা তৃপ্তি প্রমুখ।

প্রবা/আরএম/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা