× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুত্বপূর্ণ সব ট্রেনে সিসি ক্যামেরা বসানো হবে : রেলওয়ে মহাপরিচালক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৬:৩৯ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৬:৫৭ পিএম

গুরুত্বপূর্ণ সব ট্রেনে সিসি ক্যামেরা বসানো হবে। ফাইল ছবি

গুরুত্বপূর্ণ সব ট্রেনে সিসি ক্যামেরা বসানো হবে। ফাইল ছবি

রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেছেন, দেশের বিভিন্ন রুটে চলাচল করা গুরুত্বপূর্ণ সব ট্রেনে সিসি ক্যামেরা বসানো হবে। তিনি বলেন, ‘ইতোমধ্যে তেজগাঁও রেলস্টেশনে নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

কামরুল আহসান বলেন, ‘সব ট্রেনে সিসি ক্যামেরা স্থাপন করা অনেক খরচের ব্যাপার। এজন্য গুরুত্বপূর্ণ ট্রেনে আগে ক্যামেরা স্থাপন করা হবে। পর্যায়ক্রমে অন্য সব ট্রেনেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেনাপোল এক্সপ্রেসে আগুন ইঞ্জিনের ত্রুটির কারণে বা অন্য কোনো ত্রুটির কারণে ঘটেনি। কোনো যাত্রী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা