× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২২:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজারের কাটপট্টি মাছ বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা আলী হোসেন বলেন, ‘রেললাইন ধরে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানাকে জানানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা