× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা

আহত দুই পুলিশ সদস্য, আটক ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৯:২৯ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৯:৪৫ পিএম

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা। ছবি : সংগৃহীত

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার বিকালে ধানমন্ডির প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় তারা সংঘবদ্ধ হয়ে পুলিশ বক্সে হামলা চালায়। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের ট্রাফিক সার্জেন্টসহ দুজন সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ট্রাফিক নিয়মানুযায়ী প্রধান সড়কে এ ধরনের ব্যাটারিচালিত অটোরিকশা চলার কথা নয়। যে কারণে তাদের বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা এমন ঘটনা ঘটায়। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।’

এর আগে ১৮ ডিসেম্বর পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ তুলে মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সেও হামলার ঘটনা ঘটছে। ওই দিন বেলা ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা ১৫০ থেকে ২০০ জনের একটি মিছিল নিয়ে এসে হামলা চালায়। এ ছাড়া গত বছর ১৪ অক্টোবর ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা হামলা চালিয়েছিল। সে সময় একজন কনস্টেবল আহত হয়েছিলেন। পুলিশ তখন বলেছিল, অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালককে আটক করার পর এ হামলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা