প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:৪০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:১৫ পিএম
শনিবার দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সৈয়দ মো. আলমগীর। প্রবা ফটো
মৎস্য অধিদপ্তরের ২০তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ মো. আলমগীর।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে ৩০ ডিসেম্বর কার্যকর হবে।
সৈয়দ মো. আলমগীর এর আগে মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা ও জরিপ) এবং অভ্যন্তরীণ মৎস্য পরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে ফিশারিজ টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।