× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, আহত ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের নাম- দানু মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলা তাড়াইল থানার বাসিন্দা। আহত দুজন হলেন- বাবুল ও বিশু। তারাও একই থানার বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করে। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

তিনজনকে হাসপাতালে নিয়ে আসা মো. খোকন জানান, ক্যান্টনমেন্ট এলাকার শহীদ মোস্তফা কামাল লাইনের ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনে দেয়ালে আস্তরের কাজ করার সময় তিনজন চারতলা থেকে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দানুকে মৃত ঘোষণা করে। বাবুল ও বিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা মনিকো ডেভেলপার কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা