× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে : খসরু চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫:০৩ পিএম

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেটলি মার্কায় ভোট ও দোয়া চান ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। প্রবা ফটো

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেটলি মার্কায় ভোট ও দোয়া চান ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। প্রবা ফটো

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী খসরু চৌধুরী বলেছেন, ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে। তিনি বলেন, সেখানে শিশু, কিশোর ও যুবকদের মধ্যে ক্রীড়া সরঞ্জাম প্রদান এবং কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ করব।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তুরাগ থানা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মহিবুল হাসান, কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, সোহেল রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

খসরু চৌধুরী বলেন, সুস্থধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা প্রদান করব। বিভিন্ন মহল্লাকে সিসি ক্যামেরার আওতায় আনা ও বিভিন্ন বাজারে ব্যবসার সুবিধার জন্য বিনামূল্যে ইন্টারনেট হটস্পট সুবিধা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলস্টেশন এলাকার নিরাপত্তা বিধানে হকার মুক্ত ফুটপাত গড়ে তুলব। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, স্থাপন ও উন্নয়নে কাজ করা হবে। 

ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নমূলক কাজ করার জন্য কেটলি মার্কায় ভোট ও তার জন্য সকলের কাছে দোয়া চান খসরু চৌধুরী। এরপর তিনি দলিপাড়া পাকার মাথা, বাদশারটেক, বটতলা, উলিদাহ মার্কেট, উত্তরটেক, তাফালিয়া, পাকুরিয়া, নয়ানগর ও রানাভোলা এলাকায় প্রচারণা চালান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা