× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১২:২৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার। ফাইল ফটো

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার। ফাইল ফটো

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের মো. ফজলুল করিম নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারারক্ষী মো. নাজমুল বলেন, ‘ওই ব্যক্তি হাজতি হিসেবে বন্দি ছিলেন। ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে এলে মারা যান। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নওগাঁ এলাকায়। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন সেটা জানা যায়নি।’

পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা