প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম
রাজধানীর দক্ষিণখানের আদমআলী রেলগেট কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী মো. খসরু চৌধুরী। প্রবা ফটো
ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেছেন, অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আমি আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই। আমি একজন জনগণের সেবক হতে চাই।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর দক্ষিণখানের আদমআলী রেলগেট কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
খসরু চৌধুরী বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমি সর্বশক্তি দিয়ে সারাজীবন মানুষের সেবা করতে চাই। মানুষের জন্য কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু, আওয়ামী লীগ নেতা সেলিম খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরপর খসরু চৌধুরী গোয়ালটেক, ফায়দাবাদ, মজিবর মার্কেট, চৌয়ারিরটেক, ট্রান্সমিটার, চৈতি গার্মেন্টস এলাকায় গণসংযোগ চালান।