× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে যারা আসেনি জনগণ তাদের ভুলে গিয়েছে : নাছিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২৩:০০ পিএম

নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচনে আসেনি দেশের জনগণ তাদের ভুলে গিয়েছে। যারা ট্রেন মিস করে সে যাত্রীদের খোঁজ কেউ রাখে না। এখন ট্রেন থামানোর চেষ্টা করেও কোনো লাভ নেই। ট্রেন চলছে এবং সেটি তার গন্তব্যে পৌঁছাবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই। একটি সুন্দর নির্বাচন করতে চাই। এ জন্য যারা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সকলকেই যার যার অবস্থান থেকে আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন প্রতিযোগিতামূলক হোক সেটা আমরা চাই। 

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখেছি তা আমাদের আনন্দিত করেছে। দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা অভিভূত। মানুষের চোখে মুখে আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখতে পেয়েছি।

নাছিম বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়াকে আমরা সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা চাই সন্ত্রাস ও সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে। আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আমরা রক্ষা করতে চাই। আমরা জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের গণতান্ত্রিক চেতনাকে সমৃদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। 

তিনি আরও বলেন, যারা দেশের গণতন্ত্রের উপর আঘাত আনে এবং স্বৈরাচারের দোসর তাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। যারা জঙ্গিদের সমর্থন করে তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না। দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। এটাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। 

বাহাউদ্দিন নাছিম সকালে সেগুন বাগিচা পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার, চিটাগাং হোটেল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তারপর সেগুনবাগিচা বটতলা, অভিযান ক্লাব, সেগুনবাগিচা হাই স্কুল এলাকা, ঢাকা রির্পোটাস ইউনিট এলাকা, প্রেস ক্লাবের সামনে দিয়ে কদম ফোয়ারা এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ফজলুল হক হল, শহীদুল্লাহ হল, আনন্দ বাজার, ফুল বাড়িয়া পশ্চিম এলাকা, বঙ্গ বাজার, গুলিস্থান গোলাপ শাহ মাজার হয়ে পীর ইয়ামেনি শাহ-শাহাব বাড়ি এলাকায় গণসংযোগ করেন।

বিকালে তিনি ৮ নম্বর ওয়ার্ডের এন এস পাম্প মেইন রোড থেকে গোপীবাগ, মতিঝিল ব্যাংক কলোনী, রূপালী সংসদ এলাকা, পরিজামিলা জামে মসজিদ হয়ে দক্ষিন কমলাপুর কবরস্থান,  আই.সি.ডি গেট হয়ে কমলাপুর বি.আর.টি.সি বাস ডিপো এলাকা, কবি জসিমউদ্দিন রোড এলাকায় গণসংযোগ ও পল্লী কবি জসিমউদ্দিন এর বাড়িতে মতবিনিময় সভা শেষে সাগুপ্তা নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ে এলাকায় গণসংযোগ করেন এবং সন্ধ্যায় বাইতুল মোকারম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা